জাল হাদীছের কবলে রাসূলুল্লাহ (সা.)-এর ছালাত
একজন মুসলিম হিসেবে আমাদের কর্তব্য হচ্ছে ইসলাম সম্পর্কে জানা এবং সেই অনুযায়ী আমল করা। সালাত হলো ইসলামের সবচেয়ে বড় আমল, আর সেই সালাতই যদি হয় ভুলে ভরা তাহলে পরিত্রানের রাস্তা আর থাকলো কোথায়?
এজন্য সহীহ শুদ্ধভাবে সালাত আদায় করতে এবং বাতিল সব নিয়ম জানতে শায়েখের এই বইটি পড়তে পারেন।
আরও পড়ুন......আল ফিকহুল আকবর
লেখক ঃ মুযাফফর বিন মহসিন
মুযাফফর বিন মহসিন ১৯৮৫ সালের ১ জানুয়ারি রাজশাহী জেলার বাঘা থানার হেদাতিপাড়ার বাওশা গ্রামে জন্মগ্রহন করেন। তিনি ২০০০ সালে মাদ্রাসা বোর্ড থেকে দাখিল, ২০০৩ সালে আলিম ও ২০০৭ সালে ফাজিল পাস করেন। আরবি শিক্ষার পাশাপাশি তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ২০০৭ সালে বি.এ (সম্মান) এবং ২০০৮ সালে এম.এ পাশ করেন। এছাড়াও তিনি আলাদিপুর সালাফিয়া মাদ্রাসা থেকে ২০০১ সালে দাওরা হাদিস পাশ করেন। মুযাফফর বিন মুহসিন হাদিস শিক্ষক হিসেবে ‘আল-মারকাজুল ইসলামিয়াস সালাফি’তে কর্মরত ছিলেন। এছাড়াও তিনি পিস টিভির আলোচক, বাংলাদেশ আহলে হাদীছ যুবসংঘের সদ্য সাবেক সভাপতি, এবং হাফাবা দারুল ইফতার সদস্য। তিনি এ পর্যন্ত জাল হাদিস বর্জনের মূলনীতি, তারাবীহর রাকাত সংখ্যা, ঈদের তকদির, ভ্রান্ত আক্বীদা বনাম সঠিক আক্বীদা, ফাযায়েলে আমল, আমলে ছালেহ, প্রশ্নোত্তরে আরকানুল ইসলাম বই রচনা করেছেন।
ব্ইটি কিনতে......জাল হাদীছের কবলে রাসূলুল্লাহ (সা.)-এর ছালাত

0 Comments